Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুড়িগ্রামে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Icon

‎কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:১৬ পিএম

কুড়িগ্রামে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গ্রেফতার আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান (৪৮)। ছবি: যুগান্তর

Advertisement

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

‎সোমবার (১৫ জুন) ভোরে তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতার মোখলেছুর ওই এলাকার মফিজুল হকের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

‎পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রীজের ওপর মোখলেছুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জনগণের মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে এবং সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করে। পরে ওই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক অজ্ঞাত আসামি হিসেবে মোখলেছুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। 
‎
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি জানান, ২০২৪ এর ৫ আগষ্টের পর হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক তিনটি মামলায় ইতোপূর্বে গ্রেফতার হলেও তিনি সব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন। নতুন করে চতুর্থ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

আজ সোমবার বিকালে তাকে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কে এই শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

কে এই শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ

সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ইয়াবাসহ গ্রেফতারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ইয়াবাসহ গ্রেফতারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

আরও পড়ুন

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!

বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!

যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেফতার

যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেফতার

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল পুলিশ সদস্যের

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল পুলিশ সদস্যের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম