শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
Advertisement
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে শরীয়তপুর সরকারি কলেজের সামনের সড়কে মিছিলটি বের করা হয়।
মিছিলের ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলার আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি মিছিল বের হয়। মিছিলটি শরীয়তপুরের ধানুকা রুমা সিনেমা হলের সামনে থেকে এসে শরীয়তপুর সরকারি কলেজ গেটে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অগ্রভাগে নেতৃত্ব দিতে দেখা যায় মহসিন মাদবরকে।
এ বিষয়ে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবীর হোসেন বলেন, ফেসবুকে মিছিলটি দেখেছি। তবে এটি আজকের নাকি আগের তা নিশ্চিত হতে পারিনি। সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে যাচাই-বাছাই করা হবে।
