Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুক্তিপণ চেয়ে বিছানায় চিঠি, শিশুর লাশ মিলল ময়লার ভাগাড়ে

Advertisement

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৩২ পিএম

মুক্তিপণ চেয়ে বিছানায় চিঠি, শিশুর লাশ মিলল ময়লার ভাগাড়ে

মো. জায়ান। ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের পটিয়ায় বিছানায় মুক্তিপণ দাবি করে চিঠি রেখে মো. জায়ান (৫) নামে এক শিশুকে অপহরণ করা হয়েছে। দুদিন পর শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) রাতে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দরখীল গ্রামের ওই শিশুর বাড়ির পাশে ময়লার ভাগাড়ে ফেলা বস্তাভর্তি বর্জ্য থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

জায়ান ওই এলাকার গ্যারেজ মালিক শাহজাহানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলার সময় নিখোঁজ হয় জায়ান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরিবারের ধারণা ছিল শিশুটি বাড়ির সামনের পুকুরে ডুবে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে সন্ধান না মেলায় পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করে পরিবার।

এদিকে ঘটনার দিন বিকালে শাহজাহানের ঘরের বিছানায় একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়। চিঠিতে বলা হয়- ‘তোর ছেলে আমাদের কাছে আছে, ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শুন... আধাঘণ্টার ভেতর ৩ লাখ টাকা আর তোর ফ্যামিলির যে কোনো একজনের মোবাইল আনলক করে একটা ব্যাগে করে তোর বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোকানের ভেতর রেখে দিবি...।’

চিঠিতে আরও লেখা ছিল- ‘পুলিশের কাছে গেলে ভালো হবে না। পুলিশের কাছে গেলে জায়ানের লাশ পাবি।’

ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে চিঠিটি আলামত হিসেবে সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

জায়ানের স্বজনদের অভিযোগ, টাকার লোভেই প্রতিবেশীরা শিশুটিকে পরিকল্পিতভাবে অপহরণ করেছিল। পরে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর লাশ বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছে। 

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, জায়ানের লাশ উদ্ধারের পর একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

নিখোঁজের ৪০ ঘণ্টা পর বিল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজের ৪০ ঘণ্টা পর বিল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে পাথরে বাঁধা যুবকের লাশ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে পাথরে বাঁধা যুবকের লাশ উদ্ধার

স্বেচ্ছাসেবক লীগ নেতার নির্যাতনে বাড়িছাড়া যুবদল নেতার পরিবার, ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

স্বেচ্ছাসেবক লীগ নেতার নির্যাতনে বাড়িছাড়া যুবদল নেতার পরিবার, ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

আরও পড়ুন

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট মিলবে যেভাবে

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট মিলবে যেভাবে

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম