Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্লুইস গেটে সাঁতার কাটতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

Advertisement

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:২৯ পিএম

স্লুইস গেটে সাঁতার কাটতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

Advertisement

ভোলার মনপুরায় খালসংলগ্ন স্লুইস গেটে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায় নুরানি মাদ্রাসার ছাত্র মাহিন। এতে ওই ছাত্র নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝের ঘাট এলাকায় স্লুইস গেটে ডুবে যাওয়া ছাত্রটিকে উদ্ধারে তৎপরতা চালান মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা।

ভোলা থেকে বিকালে কোস্টগার্ডের ডুবুরি দল এলে ফের উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে বলে জানান মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার। 

এর আগে গত বুধবার বিকালে মাঝের ঘাট স্লুইস খালে (বেইজ্জার খাল) বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় নুরানি মাদ্রাসার ছাত্রটি।

নিখোঁজ মাদ্রাসাছাত্র মাহিন (১০) মাঝের ঘাট নুরানি মাদ্রাসার তৃতীয় জামায়াতের ছাত্র। সে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মো. মামুনের ছেলে।

এ ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রবিউল ইসলাম জানান, খবরে পেয়ে নিখোঁজ মাদ্রাসার ছাত্রকে খালসংলগ্ন স্লুইস গেট থেকে উদ্ধারে তৎপরতা চলছে। ছাত্রটিকে উদ্ধারে ভোলা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঙ্গা ইলিশের বাজার

২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঙ্গা ইলিশের বাজার

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম