Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল দুই ভাইয়ের

Advertisement

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:৫৩ পিএম

নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল দুই ভাইয়ের

Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতরা হলো- খাগড়াছড়ি জেলার বাসিন্দা আব্দুর রহমান (৮) ও তার ছোট ভাই আব্দুর রহিম (৩)। তারা পরিবারের সঙ্গে ভেচকি গ্রামে তাদের নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) কোনো এক সময় অসাবধানতাবশত দুই ভাই পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে উদ্ধার করে দ্রুত মঠবাড়িয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। এলাকাবাসী  সমবেদনা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

পিরোজপুরে কোনো আউয়াল-মালেক তৈরি হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

পিরোজপুরে কোনো আউয়াল-মালেক তৈরি হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম