Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

Advertisement

Icon

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:০৩ পিএম

প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

Advertisement

ঘর থেকে পালিয়ে পরিবারের অজান্তে ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন খাদিজা আক্তার কাশফি (১৯); কিন্তু বিয়ের মাত্র সাত মাসের মাথায় সেই স্বামীর বাড়ির লোকজনের নির্যাতনে প্রাণ হারাতে হলো তাকে।

শুধু তাই নয়, লাশ হাসপাতালে ফেলে রেখেই কৌশলে পালিয়ে গেছেন স্বামী মোহাম্মদ মারুফ (১৮)।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার (৬ নম্বর ওয়ার্ড) সৈয়দ মোল্লার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

নিহত খাদিজা আক্তার কাশফি স্থানীয় আবদুল জলিলের মেয়ে। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

অভিযুক্ত স্বামী মারুফ একই এলাকার আবদুস সালামের ছেলে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাশফিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী মারুফ। সেখানে চিকিৎসক কাশফিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করার পরপরই, লাশ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালায় মারুফ।

চিকিৎসক ডা. উপমা চৌধুরী বলেন, নিহত ওই নারীর গলায় একটি মোটা দাগ রয়েছে।

নিহত খাদিজার বাবা আব্দুল জলিল বলেন, ডিসেম্বরে আমাদের পরিবারের কাউকে না জানিয়ে তারা পালিয়ে বিয়ে করে। আমার মেয়ের বয়সও কম। বিয়ের পর থেকেই ওর স্বামী খুব নির্যাতন করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে আমার মেয়ের সঙ্গে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঝগড়া করেছে বলে খবরও পেয়েছি আমরা; কিন্তু এভাবে মেরে ফেলবে সেটা বুঝতে পারিনি।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, হাসপাতালে এক গৃহবধূর লাশ ফেলে স্বামী পালিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে নিয়ে যায়। নিহত গৃহবধূর গলায় দাগ রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজা ঘিরে হাজারী গলিতে নীল শাপলার কদর

দুর্গাপূজা ঘিরে হাজারী গলিতে নীল শাপলার কদর

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম