দুর্গাপূজা ঘিরে হাজারী গলিতে নীল শাপলার কদর
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: রাজেশ চক্রবর্তী
ছবি: রাজেশ চক্রবর্তী
ছবি: রাজেশ চক্রবর্তী
ছবি: রাজেশ চক্রবর্তী
|
ফলো করুন |
|
|---|---|
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে চট্টগ্রামের হাজারী গলিতে বিক্রি হচ্ছে নীল শাপলা, যা অনেকের কাছে নীল পদ্ম নামেও পরিচিত। হিন্দু ধর্মীয় বিশ্বাস ও পৌরাণিক আখ্যানে দুর্গাপূজায় নীল পদ্মের বিশেষ তাৎপর্য রয়েছে। তবে প্রকৃত নীল পদ্ম অত্যন্ত দুষ্প্রাপ্য হওয়ায় পূজার্চনায় অনেক ক্ষেত্রে নীল শাপলা ব্যবহার করা হয়।
একসময় গ্রামবাংলার পুকুর ও জলাশয়ে প্রাকৃতিকভাবেই ফুটত নানা রঙের শাপলা। সময়ের সঙ্গে নীল শাপলার সহজলভ্যতা কমে যাওয়ায় বেড়েছে এর কদর। দুর্গাপূজা উপলক্ষে ফুলটির চাহিদা বাড়ে। পদ্মফুলের পাশাপাশি চুলেরও চাহিদা রয়েছে।
প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে সুদূর কক্সবাজার থেকে নীল শাপলা নিয়ে চট্টগ্রামে আসেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। হাজারী গলিতে বড় আকারের প্রতিটি নীল শাপলা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর ছোট আকারের শাপলার দাম ৩০ টাকা।
