Logo
Logo
×

Advertisement

ছবি

শীতের আগমনী সুর, খেজুরের রস-গুড় ঘিরে আশায় চুয়াডাঙ্গার গাছিরা

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম

১ / ৪
শীতের আগমনী সুর, খেজুরের রস-গুড় ঘিরে আশায় চুয়াডাঙ্গার গাছিরা

ছবি: ইকরামুল হক পিপুল

২ / ৪
শীতের আগমনী সুর, খেজুরের রস-গুড় ঘিরে আশায় চুয়াডাঙ্গার গাছিরা

ছবি: ইকরামুল হক পিপুল

৩ / ৪
শীতের আগমনী সুর, খেজুরের রস-গুড় ঘিরে আশায় চুয়াডাঙ্গার গাছিরা

ছবি: ইকরামুল হক পিপুল

৪ / ৪
শীতের আগমনী সুর, খেজুরের রস-গুড় ঘিরে আশায় চুয়াডাঙ্গার গাছিরা

ছবি: ইকরামুল হক পিপুল

Advertisement

শরতের প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। ভোরের কুয়াশা, শিশিরভেজা মাঠ আর হালকা শীতল বাতাসের সঙ্গে চুয়াডাঙ্গার মাঠে মাঠে খেজুরগাছ পরিচর্যা ও কাটার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।

চুয়াডাঙ্গার চার উপজেলার মাঠে মাঠে খেজুরগাছ পরিচর্যা ও কাটার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। কারও হাতে ধারালো দা, কোমরে বাঁধা সরঞ্জামের থলে। নিপুণ হাতে গাছের শুকনো অংশ পরিষ্কার করে রস আহরণের উপযোগী করে তুলছেন তারা। কয়েক সপ্তাহের মধ্যেই গাছে গাছে ঝুলবে মাটির হাঁড়ি, শুরু হবে খেজুরের রস সংগ্রহ। সেই রস জ্বাল দিয়ে তৈরি হবে সুস্বাদু গুড় ও পাটালি, যা চুয়াডাঙ্গার সীমানা ছাড়িয়ে পৌঁছে যাবে দেশের বিভিন্ন জেলায়।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা জেলায় খেজুরগাছের সংখ্যা প্রায় ২ লাখ ৭১ হাজার ৯৬০টি। চলতি মৌসুমে এসব গাছ থেকে রস সংগ্রহ করে ২ হাজার ৭০০ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমেও গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৭০০ মেট্রিক টন। সে সময় খেজুরের গুড় ঘিরে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা হয়েছিল বলে জানিয়েছে কৃষি বিভাগ। ফলে ঐতিহ্যবাহী এই মৌসুমি পণ্যকে ঘিরে এবারও আশাবাদী গাছি, কৃষক ও ব্যবসায়ীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

ছাত্রদল নেতার শরীর ঝলসে দিল আ.লীগ নেতার ছেলে

ছাত্রদল নেতার শরীর ঝলসে দিল আ.লীগ নেতার ছেলে

১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

ভারতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ পৌর আ.লীগের সম্পাদক গ্রেফতার

ভারতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ পৌর আ.লীগের সম্পাদক গ্রেফতার

সরকারবিরোধী কর্মকাণ্ড, যুবলীগ নেতা গ্রেফতার

সরকারবিরোধী কর্মকাণ্ড, যুবলীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

শীতের আগমনী সুর, খেজুরের রস-গুড় ঘিরে আশায় চুয়াডাঙ্গার গাছিরা

শীতের আগমনী সুর, খেজুরের রস-গুড় ঘিরে আশায় চুয়াডাঙ্গার গাছিরা

উত্তর জনপদে শিশির-কুয়াশায় শীতের আগমনী বার্তা

উত্তর জনপদে শিশির-কুয়াশায় শীতের আগমনী বার্তা

সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা

সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা

সবুজের ছায়ায় রাবার বাগান

সবুজের ছায়ায় রাবার বাগান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম