সরকারবিরোধী কর্মকাণ্ড, যুবলীগ নেতা গ্রেফতার
Advertisement
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
ফলেহার হোসেন
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকায় মশাল মিছিল ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি পৌর যুবলীগ নেতা ফলেহার হোসেনসহ (৪২) ওয়ারেন্টভুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোররাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফলেহার হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে। তিনি দর্শনা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গ্রেফতার অন্যরা হলেন— মো. ঝন্টু (৪৭), লিটন (৩৮), মোতালেব হোসেন (৪০), লিমন ওরফে আলফাজ (৪৫) ও শাওন ইসলাম (২২)।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে রামনগর এলাকায় অভিযান চালিয়ে ফলেহার হোসেনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর দর্শনা থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রাতে মশাল মিছিল করেন। এ ঘটনায় সরকারবিরোধী মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় ফলেহার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, দুপুরে গ্রেফতার ছয়জনকে চুয়াডাঙ্গার আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে দর্শনা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
