Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো. মিল্লাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. মিল্লাত হোসেন (৩৬) দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের জিয়াউল হকের ছেলে ও দর্শনা সরকারি কলেজের  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি।

দর্শনা থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে দর্শনা থানার সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। বিকালে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম