Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক সেবনকালে পৌর কর্মকর্তা-শিক্ষকসহ আটক ৭

Advertisement

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:২২ পিএম

মাদক সেবনকালে পৌর কর্মকর্তা-শিক্ষকসহ আটক ৭

মাদক সেবনকালে পৌর কর্মকর্তা-শিক্ষকসহ আটক ৭। ছবি: যুগান্তর

Advertisement

নাটোরের গুরুদাসপুরে একটি ছাত্রাবাসে মাদক সেবনকালে পৌর কর্মকর্তা ও শিক্ষকসহ সাতজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়। 

শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গুরুদাসপুর পৌরসভার বাজার পরিদর্শক কামাল পারভেজ (৪৬), খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী (শিক্ষক) মো. নাইম শেখ (২৬), খামারনাচকৈড় মহল্লার সাগর হোসেন (২৭), আম্মার হোসেন (২৫), ফাহিম আল আরাফাত শান্ত (২৬), বামনকোলা গ্রামের সাখাওয়াত হোসেন (৩২) ও বিল বিয়াসপুর গ্রামের তাফসির তাহমিদ তারিফ (১৯)। 

পুলিশ সূত্রে জানা গেছে, জোহা কলেজ এলাকার একটি ছাত্রাবাসে মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে মাদক সেবনরত অবস্থায় সাতজনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এই সাজা প্রদান করেন। 

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তদের রাতেই নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এই সাজা দেওয়া হয়েছে। এক বছরের সাজা হলে চাকরিচ্যূত হতেন। তবে ওই দুজন সাময়িক বরখাস্ত হবেন বলে তিনি মনে করেন। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা দেখবেন বলে তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

ছাত্রদল নেতা খুন গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দেবে জনগণ: দুলু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দেবে জনগণ: দুলু

দেশ বিরোধী চক্রান্ত রুখতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে: দুলু

দেশ বিরোধী চক্রান্ত রুখতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে: দুলু

আরও পড়ুন

কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

মনপুরায় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ

মনপুরায় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম