Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:০০ পিএম

গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

Advertisement

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বাড়ির পেছন থেকে গরু নিয়ে ফিরছিলেন জাহাঙ্গীর আলম। পথে হঠাৎ বজ্রপাত তার উপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল আমীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার বলেন, বড়গাঁও গ্রামে বজ্রপাতে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম