Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ইমাম কারাগারে

Advertisement

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:০৪ পিএম

মসজিদে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ইমাম কারাগারে

Advertisement

ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম মোহাম্মদ শাহিনুর ইসলামকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শনিবার রাতে ত্রিশাল থানায় মামলা করেছেন শিশুটির পিতা।

ভুক্তভোগী পরিবার ও মামলার সূত্রে জানা যায়, ইমাম শাহিনুর ইসলামের কাছে শিশুটি আরবি পড়তে যেত। সঙ্গে আরও দুই ছেলে শিশুও আরবি পড়তে যেত। শনিবার বিকালে শিশুটি আরবি পড়তে গেলে নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরেনি। দেরি হওয়ায় শিশুটির মা খোঁজ নিতে গিয়ে মসজিদের ভেতর তার মেয়ে ও শাহিনুর ইসলামকে উলঙ্গ অবস্থায় দেখতে পান।

এ দৃশ্য দেখে শিশুটির মায়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ইমামকে আটক করেন। তারা ইমামকে মারধর করে মসজিদের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে  উত্তেজিত জনতা ইমামকে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

শিশুটির মা অভিযোগ করে বলেন, এ দুশ্চরিত্র ইমাম আমার মেয়ের সঙ্গে আরও অনেকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে। ইমাম মেয়েকে ভয় দেখিয়ে এ ঘটনা ধামাচাপা দিয়ে রেখেছিল।

অভিযুক্ত মোহাম্মদ শাহিনুর ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশাল সদর  ইউনিয়নের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব।

ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে।

এদিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠান।

শিশুটির মা বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।

ত্রিশাল থানার ওসি মো. মনসুর আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার শাহিনুর ইসলামকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির সহপাঠীরা রোববার সকালে বিচার চেয়ে ত্রিশাল পোড়াবাড়ী রোডে মানববন্ধন করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

কেন ভুল সময়ে বাসে উঠেছিলেন তাজমীন

কেন ভুল সময়ে বাসে উঠেছিলেন তাজমীন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম