Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার

সিংড়ায় বাস টার্মিনালের ইজারা বাতিল করল প্রশাসন

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:০৬ পিএম

সিংড়ায় বাস টার্মিনালের ইজারা বাতিল করল প্রশাসন

ছবি: যুগান্তর

Advertisement

টোলের নামে মহাসড়কে চাঁদাবাজি নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর নাটোরের সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল করেছে পৌর কর্তৃপক্ষ। সোমবার (২২ জুন) দুপুরে ইজারা বাতিলের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত।

এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, সিংড়া বাস টার্মিনালের ইজারা শর্ত ভঙ্গ করে বিভিন্ন স্থান থেকে এবং চলন্ত গাড়ী থামিয়ে অবৈধভাবে টোল আদায়ের সত্যতা পাওয়ায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এমপি মহোদয়ের পরামর্শক্রমে ইজারা বাতিল করা হয়েছে। টোল সংক্রান্ত কোনো অনিয়ম হলে শক্ত হাতে প্রতিরোধ করছি। এরপরও যদি এই ধরনের কোনো সমস্যা হয়, তাহলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জানা যায়, গত শনিবার নাটোরের সিংড়ায় বাস টার্মিনাল ইজারা নিয়ে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ট চালকেরা শিরোনামে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার হয়। সংবাদে তুলে ধরা হয় বাস টার্মিনাল ইজারা নিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে মহাসড়কসহ বিভিন্ন স্থান থেকে টোলের নামে অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছে। পরে তদন্ত করে ঘটনার সত্যতা মেলে।

সংবাদটি জেলা প্রশাসক আসমা শাহীন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এমপিসহ পুলিশ সুপারের নজরে আসে। পরে সবার সম্মিলিত সিন্ধান্ত মোতাবেক বাসটার্মিনালের ইজারা বাতিল করা হয়। এদিকে ইজারা বাতিলের সংবাদে যমুনা টেলিভিশন ও স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যানবাহন চালক ও সাধারণ মানুষ।

উল্লেখ্য চলতি বছরের ১৪ এপ্রিল থেকে আগামী এক বছরের জন্য ১৬ লাখ ৫৫ হাজার টাকায় সিংড়া বাস টার্মিনাল ইজারা দেয় পৌরসভা কর্তৃপক্ষ। ইজারায় নির্দিষ্ট স্থান থেকে টোল আদায়ে দেয়া হয় ১৬ টি শর্ত। কিন্তু ইজারাদার যুবদল নেতা হমায়ুন কবির ইজারার শর্ত ভঙ্গ করে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল

এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল

গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

ছাত্রদল নেতা খুন গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দেবে জনগণ: দুলু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দেবে জনগণ: দুলু

আরও পড়ুন

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

রাতের আঁধারে ট্রাকভর্তি সার পাচারকালে আ.লীগ নেতা আটক

রাতের আঁধারে ট্রাকভর্তি সার পাচারকালে আ.লীগ নেতা আটক

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর...

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম