Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রীর স্বীকৃতি দাবিতে যুবকের বাড়িতে তরুণীর সঙ্গে মায়ের অনশন

Advertisement

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৪৫ পিএম

স্ত্রীর স্বীকৃতি দাবিতে যুবকের বাড়িতে তরুণীর সঙ্গে মায়ের অনশন

স্ত্রীর স্বীকৃতি দাবিতে যুবকের বাড়িতে তরুণীর সঙ্গে মায়ের অনশন

Advertisement

শরীয়তপুরের গোসাইরহাটে স্ত্রীর স্বীকৃতি দাবিতে যুবকের বাড়িতে অনশন করেছে (২০) এক তরুণী। এ সময় তার মা সঙ্গে ছিলেন।

সোমবার উপজেলার গোসাইরহাট ইউনিয়নের দাতরা গ্রামে যুবক সাইফুল মালতের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার পর্যন্ত ওই তরুণী অনশন করে বসে থাকার খবর পাওয়া গেছে।

এদিকে ওই তরুণী স্ত্রীর স্বীকৃতির দাবিতে সাইফুলের বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেন। 

এছাড়া সাইফুলকে বাড়ি থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন তার পরিবারের লোকজন।

অনশনকারী তরুণীর দাবি, আমার স্বামীর সংসারে থাকাকালে সাইফুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত তিন মাস আগে সাইফুল তাকে বিয়ে করেছে।

ওই তরুণী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত। তিন মাস আগে গোপনে আমরা দুজন নোটারি পাবলিকের মাধ্যমে নিকাহনামা রেজিস্ট্রি করে বিয়ে করি। বিয়ের পর আমরা দুজন গোপনে কিছু দিন সংসারও করেছি। এরপর আমাদের বিয়ের কথা জানাজানি হলে সাইফুল ও তার পরিবার বিয়ে মেনে নিচ্ছিলেন না। সাইফুল আমার সঙ্গে সংসার করবে না বলে জানায়। বাধ্য হয়ে আজকে তার বাড়িতে অবস্থান করছি।

তিনি আরও জানান, আমি যদি স্ত্রীর স্বীকৃতি না পাই, তা হলে এখানে জীবন দিব তাও অন্য কোথায় যাব না।

এদিকে পলাতক থাকা অবস্থায় অভিযুক্ত যুবক সাইফুল মোবাইল ফোনে বলেন, ও আগে বিয়ে করছে- সেটা আমার কাছে গোপন রেখেছে। আমার সঙ্গে প্রতারণা করছে। আমি ওকে রাখব না; তালাক দিয়ে দেব। 

অন্যদিকে সাইফুলের বাবা সফি উদ্দিন আহমেদ দাবি করে বলেন, বিয়ে করেছে কিনা আমি জানি না।

গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, অনশন করার বিষয়টি শুনেছি। তবে থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা

এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা

পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু

পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম