সাইবার সুরক্ষা আইনে তাহিরপুরের যুবক গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম
তাহিরপুরের যুবক দীপ্ত রায় ওরফে প্রিন্স রায় দীপ্ত গ্রেফতার
|
ফলো করুন |
|
|---|---|
ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সুনামগঞ্জের তাহিরপুরের যুবক দীপ্ত রায় ওরফে প্রিন্স রায় দীপ্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তাহিরপুর জোন) আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতার দীপ্ত রায় তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাতে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সালাউদ্দিন মোল্লা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার বাদাঘাট বাজারের কলেজ রোডে বিক্ষুব্ধ জনতার ‘মবের' শিকার হওয়ার পূর্বেই ওই যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
এরপর ওই রাতেই তাকে আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাহিরপুর থানা থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে হেফাজতে নেয়।
বুধবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তাহিরপুরের ঘটনাস্থল বাদাঘাট এলাকা সরেজমিন পরিদর্শনকালে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গড়কাটি গ্রামের দীপ্ত রায় ওরফে প্রিন্স রায় দীপ্ত ‘খেলাফতের’ বাংলাদেশ নামক একটি পেইজের কমেন্ট বক্সে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)-কে উদ্দেশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অশ্লীল আপক্তিকর মন্তব্য করেন।
এ ঘটনায় ধর্মীয়, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে মুসলিম এবং সনাতন (হিন্দু) সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতা সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিবেশ সৃষ্টির অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।
