Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিরোজপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৩:২৭ এএম

পিরোজপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

Advertisement

পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন কাউখালী–ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহাদেব বিশ্বাস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে পিরোজপুর সদর ও ভান্ডারিয়া উপজেলার দায়িত্ব পালন করতেন। তিনি মাগুরা জেলার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেব বিশ্বাস মোটরসাইকেলে করে পিরোজপুর থেকে ভান্ডারিয়া যাচ্ছিলেন। পথে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে সড়ক থেকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং নিহত ব্যক্তির লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

পিরোজপুরে কোনো আউয়াল-মালেক তৈরি হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

পিরোজপুরে কোনো আউয়াল-মালেক তৈরি হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম