Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কসবায় ইমামকে রাজকীয় সংবর্ধনা ও বিদায়

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

কসবায় ইমামকে রাজকীয় সংবর্ধনা ও বিদায়

ইমামকে রাজকীয় সংবর্ধনা ও বিদায়। ছবি: যুগান্তর

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর মধ্যপাড়া বাইতুল হারাম জামে মসজিদে টানা ৪৪ বছর ইমামতি শেষে অবসরে যাওয়া হাফেজ মাওলানা বশির আহমেদকে সংবর্ধনা ও রাজকীয় বিদায় দিয়েছে মসজিদ কমিটি ও এলাকাবাসী।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের আগে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে জুমার নামাজ শেষে ফুলে সাজানো গাড়িতে করে তাকে বিদায় জানানো হয়। এ সময় সম্মাননা হিসেবে তাকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যাপক মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, মসজিদ কমিটির সভাপতি শামসুল হক, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লিটন, সিনিয়র সহ-সভাপতি মো. মন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভূইয়া, ভূইয়া বাড়ি সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রউফ, বর্ণমালা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি ইমন হাসান বিজয়, মাসুদ রানা ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মসজিদ কমিটির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লিটন বলেন, মাওলানা বশির আহমেদ প্রায় ৪৪ বছর ধরে আমাদের মসজিদে ইমামতি করেছেন। তিনি শুধু একজন ইমাম নন, আমার বাল্যকালের শিক্ষকও। তার নিষ্ঠা, সততা ও ধর্মীয় নেতৃত্ব আমাদের জন্য অনুসরণীয়। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাসেম মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, ইমাম সাহেব বয়সে আমার ছোট হলেও প্রায় চার যুগ ধরে আমাদের মসজিদে ইমামতি করেছেন। একই মসজিদে একজন ইমামের এত দীর্ঘ সময় দায়িত্ব পালন করা সত্যিই বিরল। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।

অনুষ্ঠান শেষে মাওলানা বশির আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তার বিদায়ের সময় মুসল্লি ও এলাকাবাসীর অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

বিয়ের তিন বছর পর কোলজুড়ে এলো সন্তান, তাও চুরি হয়ে গেল

বিয়ের তিন বছর পর কোলজুড়ে এলো সন্তান, তাও চুরি হয়ে গেল

আরও পড়ুন

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম