Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

Advertisement

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতাররা। ছবি: যুগান্তর

Advertisement

নড়াইলের কালিয়ায় অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে কালিয়া উপজেলার পাটেশ্বরী ও নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, কালিয়া উপজেলার পাটেশ্বরী এলাকার মো. মোর্তজা (২৭) ও নারায়ণপুর এলাকার লিমন মোল্যা (২৭)।

পুলিশ জানায়, ফেসবুকে পেজ খুলে বিভিন্ন পণ্য বিক্রির নামে চটকদার বিজ্ঞাপন দিয়ে স্বল্পমূল্যে পণ্য বিক্রির কথা বলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন মোর্তজা ও লিমন। তাদের প্রতারণার শিকার হয়ে সম্প্রতি এক ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে গতকাল (বুধবার) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ও প্রতারণার মাধ্যমে আয় করা ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এসব অভিযোগ স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আলাউদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা ডিবি পুলিশ এ ধরনের কাজ আগামীতেও করে যাবে। আপনাদের সহযোগিতার মাধ্যমে নড়াইল জেলাসহ সারা বাংলাদেশ যেন অনলাইন প্রতারণামুক্ত হতে পারে। দেশের অসংখ্য মানুষ এই অনলাইন প্রতারকদের দ্বারা প্রতারিত হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক

উত্তরায় দুই ছিনতাইকারী গ্রেফতার

উত্তরায় দুই ছিনতাইকারী গ্রেফতার

আরও পড়ুন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালককে হেনস্তা-হুমকি, ভিডিও ভাইরাল

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালককে হেনস্তা-হুমকি, ভিডিও ভাইরাল

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম