দুই বউয়ের ঝামেলায় প্রাণ দিল স্বামী
Advertisement
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:০৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাবিবারিক কলহে নাটোরের সিংড়ায় মনজিল (৬০) নামের এক অটোভ্যান চালক রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নীলচড়া বিলের একটি আমগাছের রশিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ভ্যান চালক উপজেলার শেরকোল ইউনিয়নের পুঠিমারী গ্রামের মৃত কেফাতুল্লাহ প্রামাণিকের ছেলে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত ভ্যান চালক মনজিল এর দুই বউ। পারিবারিক কলহের জেরে বাড়ির পাশে নীলচড়া বিলে একটি আমগাছে ডালে রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন খবর পেয়ে লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশের তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
