Logo
Logo
×
   

সারাদেশ

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী গ্রেফতার

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৩৯ পিএম

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী গ্রেফতার

সানজিদা আক্তার

মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে নিজ বাসা থেকে ইডেন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সানজিদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শনিবার (২৭ জুন) রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সানজিদা আক্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ঢাকা ইডেন কলেজে পড়াশোনা করতেন। সেখান থেকে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে সদস্যপদ লাভ করেন। পরে তিনি যুব মহিলা লীগের সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হন।

শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, মহিলা লীগের নেত্রী সানজিদা আক্তারকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .