Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইনানীতে সাগরে নিখোঁজ পর্যটকের লাশ মিলল ৭ কিলোমিটার দূরে

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৪০ পিএম

ইনানীতে সাগরে নিখোঁজ পর্যটকের লাশ মিলল ৭ কিলোমিটার দূরে

মোহাম্মদ সায়েম

Advertisement

বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে আর ফেরা হলো না ২২ বছরের মোহাম্মদ সায়েমের। কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর রামুর রেজুখাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে ইনানী সৈকত থেকে প্রায় সাত কিলোমিটার দূরে রামুর রেজুখাল ব্রিজসংলগ্ন এলাকা থেকে ফায়ার সার্ভিস সদস্যরা লাশটি উদ্ধার করেন।

এর আগে শনিবার দুপুরে সাগরে গোসল করার সময় ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন তিনি।

মৃত মোহাম্মদ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ গ্রামের বাসিন্দা মুহাম্মদ ইকবালের ছেলে। তিনি বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার ফাজিল (ডিগ্রি) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বাবা-মায়ের একমাত্র ছেলে সায়েমের তিন বোন রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন সায়েম। শনিবার দুপুরে ইনানী সৈকতে গোসল করতে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান। এরপর থেকে সি-সেফ লাইফগার্ড, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। একদিন পর তার লাশ ভেসে ওঠে রামুর রেজুখাল এলাকায়।

মৃতের বাবা মুহাম্মদ ইকবাল জানান, ছেলের লাশ গ্রহণের জন্য তারা কক্সবাজারে অবস্থান করছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয়দের খবরে রেজুখাল ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ইনানী সৈকতে সাগর উত্তাল থাকায় ঝুঁকি অনেক বেড়ে যায়। সতর্কতা উপেক্ষা করে গভীর পানিতে নামলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তারা পর্যটকদের লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম