ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম
স্বজনদের আহাজারি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে এক পরিত্যক্ত বাড়িতে ইয়াবা সেবনের সময় আজাদ (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকাল ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় আজাদসহ তিন বন্ধু ইয়াবা সেবন করছিলেন।
নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির মো. রশীদের ছেলে। তিনি একটি অ্যালুমিনিয়াম কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম যুগান্তরকে জানান, গুলিবিদ্ধ অবস্থায় আজাদের এক বন্ধু তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আজাদকে মৃত ঘোষণা করেন। পরে আজাদকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু ইসহাক ওরফে ইসাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, পরিত্যক্ত বাড়িতে বসে আজাদসহ তারা তিনজন মিলে ইয়াবা সেবন করছিল। এ সময় কেউ একজন আজাদকে গুলি করে।
ওসি বলেন, নিহত আজাদের বুকের ডানদিকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। আমরা আজাদের বন্ধুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

