Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়কে প্রাণ গেল চাচি-ভাতিজির

Advertisement

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম

সড়কে প্রাণ গেল চাচি-ভাতিজির

হাসপাতালে স্বজনদের ভিড়

Advertisement

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চাচি ও ভাতিজি নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড এলাকার মোড়লকান্দি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবচর উপজেলার জিনার গেট মাদবর কান্দি এলাকার খায়রুল মাদবরের স্ত্রী রিমি আক্তার (৩৫) ও তার ভাতিজি একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা (৯)। তারা এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিবচর থেকে কুতুবপুরগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালক ও যাত্রীসহ ৫ জন গুরুতর আহত হন। এছাড়া ভ্যানে থাকা আরও ২-৩ জন যাত্রী সামান্য আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আয়শা এবং রিমি আক্তারকে মৃত ঘোষণা করেন।

ভ্যানচালক লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অটোভ্যান এবং কাভার্ডভ্যান— দুটি গাড়ির গতিই অনেক বেশি ছিল এবং চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন।

শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম