Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে খুন

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে খুন

চকরিয়া থানা

Advertisement

কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক বসতভিটার গাছ কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালীর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫২)। তিনি ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তবে তিনি পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের হরিখোলা এলাকায় বসবাস করতেন। অভিযুক্ত ঘাতক আব্দুর রহিম (৪২) নিহতের আপন ছোট ভাই।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, শুক্রবার সকালে আব্দুর রহিম তাদের পৈতৃক ভিটার গাছপালা কেটে বিক্রির চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বড় ভাই নুরুল ইসলামকে খবর দেন। খবর পেয়ে নুরুল ইসলাম ঘটনাস্থলে এসে গাছ কাটতে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইয়ের পা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

গুরুতর আহত হয়ে নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের নারী সদস্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত আব্দুর রহিম পালিয়ে যান।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুর রহিম পলাতক থাকায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম