Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে অস্ত্র-গুলিসহ কেএনএফ সদস্য আটক

Advertisement

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম

বান্দরবানে অস্ত্র-গুলিসহ কেএনএফ সদস্য আটক

ছবি: সংগৃহীত

Advertisement

বান্দরবানের থানচি উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাহাড়ের সশস্ত্র সংগঠন কুচি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। 

শনিবার (৮ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে আটক জৌথান বমকে (৫৫) আদালতে পাঠানো হবে। শুক্রবার শেরকর পাড়া থেকে তাকে আটক করে সেনাবাহিনী। 

জৌথান বম থানচি সদর ইউনিয়নের পদ্ধ মৌজার শেরপা পাড়া এলাকার বাসিন্দা লাল ফিয়ান বমের ছেলে। 

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, সম্প্রতি নিরাপত্তা বাহিনীর একটি দল কেএনএফ ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) সশস্ত্র দুটি সংগঠনের গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয়ের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। তারই সূত্র ধরে 

পালিয়ে যাওয়া সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে আশপাশের সম্ভাব্য এলাকাগুলোতে অভিযান অব্যাহত রাখে নিরাপত্তা বাহিনী। 

অভিযানের একপর্যায়ে বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে শেরকর পাড়া থেকে আটক করে সেনাবাহিনী। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি কানন সরকার জানান, অস্ত্রধারী জৌথান বমকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতারা

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতারা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম