Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কসবা-আখাউড়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

কসবা-আখাউড়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

ছবি: সংগৃহীত

Advertisement

কসবায় শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ২৫ জন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার এসব হুইলচেয়ার বিতরণ করেন।

রোববার দুপুর ১২টায় কসবা মডেল মসজিদ কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার তুলে দেন। কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা নুরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া, আখাউড়া পৌরসভা মেয়র প্রার্থী বোরহান উদ্দিন খান। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী এস এম আজাদ মানিক, আখাউড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ সানাউল্লাহ, ছাত্রনেতা সাইফুল্লাহ আল আরিফ, কসবা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান মোল্লা, আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি ও নেতাকর্মীরা। 

প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার বলেন, ‘আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে, অসুস্থ হলেও তারা আমাদের ভাই-বোন। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানোকে আমরা নৈতিক, সামাজিক এবং ইমানি দায়িত্ব মনে করি।’

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধকতা কখনো মানুষের অগ্রযাত্রার বাধা হতে পারে না; সমাজের সহযোগিতা ও আত্মবিশ্বাস থাকলে জীবনের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

শেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বলেন, ‘আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

বিয়ের তিন বছর পর কোলজুড়ে এলো সন্তান, তাও চুরি হয়ে গেল

বিয়ের তিন বছর পর কোলজুড়ে এলো সন্তান, তাও চুরি হয়ে গেল

আরও পড়ুন

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম