Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ২২ কিমি যানজট

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ২২ কিমি যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ২২ কিমি যানজট

Advertisement

ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বর থেকে বিজয়নগর উপজেলার বুধন্তী পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারও যাত্রী, পরিবহণ শ্রমিক ও সাধারণ মানুষ।

মঙ্গলবার সন্ধ্যা থেকে যানজট শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ভারি বৃষ্টির মধ্যে সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় একটি পণ্যবাহী লরি ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রায় এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলেও এর আগেই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভর বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গর্ত আরও বিপজ্জনক হয়ে ওঠে। পরে বুধবার সকাল ৬টার দিকে শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় দুটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে যানজট আরও বেড়ে যায়।

সরেজমিন দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরের চারদিকের মধ্যে ঢাকা থেকে সিলেটমুখী মাত্র একটি লেন চালু রয়েছে। সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী দুটি লেন বন্ধ রেখে উন্নয়নকাজ চলায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। কুমিল্লামুখী লেনে বৃষ্টির পানিতে গর্ত ডুবে থাকায় কিছুক্ষণ পরপর ভারি যানবাহন আটকে পড়ছে। এতে যানজট ছড়িয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া সদরগামী সুহিলপুর এলাকায়ও।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশে সড়কের গর্তে পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া বৈশামুড়া এলাকায় দুর্ঘটনাকবলিত প্রায় ৫০ টন ওজনের লরিটি সরাতে সময় লাগায় পরিস্থিতির অবনতি হয়।

তিনি জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম