আর্জেন্টিনার খেলা নিয়ে তর্ক, লেবার সরদারকে কুপিয়ে জখম
Advertisement
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম
সামছুল ইসলাম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের সিংড়ায় আর্জেন্টিনা ও মিশরের ফুটবল খেলা নিয়ে তর্কবিতর্কে সামছুল ইসলাম নামের এক লেবার সরদারকে (দিনমজুর) কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে।
অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর নাম শফি মৃধা। তিনি সিংড়া পৌরসভার কতুয়াবাড়ি মহল্লার কাবিল উদ্দিন মৃধার ছেলে।
বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী দিনমজুর সামছুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) বাদজোহর কতুয়াবাড়ি মসজিদে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন লেবার সরদার সামছুল ইসলাম। পথিমধ্যে আর্জেন্টিনা ও মিশরের ফুটবল খেলা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে আওয়ামী লীগ কর্মী শফি মৃধা তার হাতে থাকা লোহার দা (ধারাল অস্ত্র) দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
এতে স্থানীয় লেবার সরদার সামছুল ইসলামের বাম হাত কেটে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী শফি মৃধার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, আহত ব্যক্তির বাম হাতে চারটি সেলাই দেওয়া হয়েছে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তর্কে একজনের হাতে কোপানোর অভিযোগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
