Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম

ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকারি আবাসন প্রকল্পে ঘরে ঢুকে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে (৩৫) নিজ বসতঘরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে সজিব ওরফে কালাই (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার (৮ জুলাই) রাতে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেছেন। পরে পুলিশ সজিবকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী আড়াইহাজার থানাধীন মাহমুদপুর ইউনিয়নের সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দা। বুধবার তিনি তার নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার শাহজাহানের ছেলে সজিব ওরফে কালাই কৌশলে ওই নারীর ঘরে প্রবেশ করে। এরপর সে ওই নারীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের সময় আত্মরক্ষার্থে ভুক্তভোগী নারী চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবক সজিব ওরফে কালাই তাৎক্ষণিকভাবে সেখান থেকে পালিয়ে যান।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, মামলা গ্রহণের পরপরই অভিযুক্ত সজিবকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম