Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্রোতে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ

Icon

বাসস

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম

স্রোতে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় সাঙ্গু নদীর পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন আবদুল আলম (৩৫) নামে এক যুবদল কর্মী।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবদল কর্মী কালিয়াইশ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের হাছনি বরবাড়ী এলাকার বাসিন্দা। তার দুই সন্তান রয়েছে।

এর আগে বুধবার ভোরে তিনি নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে নৌকা নিয়ে নদীতে গিয়েছিলেন।

স্থানীয় কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ যুবদল কর্মীর বড় ভাই নুরুল আলম বলেন, আবদুল আলমসহ চার বন্ধু ভোরে নৌকা নিয়ে সাঙ্গু নদে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সকাল ৮টার দিকে তার দুই বন্ধু এসে জানান, কাঠ সংগ্রহ করতে গিয়ে অসাবধানবশত তিনি নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। এরপর নৌকায় থাকা অন্য তিনজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সাতকানিয়া উপজেলা প্রশাসন জানায়, সাঙ্গু নদের পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে গ্রামীণ সড়কসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, যুবদল কর্মী নিখোঁজের খবর শুনেছি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই যুবদল নেতার অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি

দুই যুবদল নেতার অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি

মানিকগঞ্জে যুবদলের ৪ নেতাকে শোকজ

মানিকগঞ্জে যুবদলের ৪ নেতাকে শোকজ

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষ

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

আরও পড়ুন

আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক

আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক

আশুলিয়ায় অর্ধশতাধিক গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আশুলিয়ায় অর্ধশতাধিক গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে: খন্দকার মারুফ

দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে: খন্দকার মারুফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম