Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাহাড় ধসে হতাহত: এমপি জেরীর আর্থিক সহায়তা

Advertisement

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম

পাহাড় ধসে হতাহত: এমপি জেরীর আর্থিক সহায়তা

ছবি: যুগান্তর

Advertisement

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় ভয়াবহ পাহাড় ধসে নিহত দুই পরিবারের সদস্য ও গুরুতর আহত এক ইউপি সদস্যকে আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে আজিজনগর ইউনিয়নে নিহতদের স্বজনদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। 

এ সময় ঘরবাড়ি মেরামতের জন্য নিহত দুই পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া পাহাড় ধসে গুরুতর আহত আজিজনগর ইউনিয়ন পরিষদের সদস্য রেহেনা আক্তার বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন, বিএনপি নেতা আবু তাহের মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। 

উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর গত বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় ইউনুছ ও জুয়েলের বসতঘরের ওপর পাহাড় ধসের ঘটনা  ঘটে। এতে দুই পরিবারে শিশুসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ি শিশুদের স্কুলযাত্রা

মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ি শিশুদের স্কুলযাত্রা

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম