Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

Advertisement

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম

সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

Advertisement

দিনাজপুরের বীরগঞ্জে সাপের কামড়ে জাকিরুল ইসলাম আলম (৫০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জাকিরুল ইসলাম আলম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন।

পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে জাকিরুল ইসলাম আলমকে নিজবাড়িতে বিষাক্ত সাপ কামড় দিলে চিকিৎসার জন্য স্বজনরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রাশেদুন নবী জানান, তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। দল একজন নিবেদিত কর্মী হারাল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম