Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম

চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের  ফটিকছড়ি,  হাটহাজারী, বোয়ালখালীসহ তিন পার্বত্য জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। 

চট্টগ্রাম সেনানিবাস এবং তিন পার্বত্য রিজিয়ন হতে গত ২৪ ঘণ্টায় ছোট ছোট মোবাইল টিমে বিভক্ত হয়ে বিভিন্ন দুর্গম ও প্রান্তিক এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন দল এসব কার্যক্রম অব্যাহত রাখে। 

চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় এখন পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও প্রায় ৫ হাজার লোকের মাঝে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। 

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর, হারুয়ালছড়িসহ আশপাশের বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। 

এছাড়া সাজেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে জেলা শহরগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। 

চলমান বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

আরও পড়ুন

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম