Logo
Logo
×
   

সারাদেশ

বাবার জানাজায় ফোনে যুক্ত হয়ে দোয়া চাইলেন ছোট মনির

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম

বাবার জানাজায় ফোনে যুক্ত হয়ে দোয়া চাইলেন ছোট মনির

বাবার জানাজায় ফোনে যুক্ত হয়ে দোয়া চাইলেন ছোট মনির

টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল গফুরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজার আগে মোবাইল ফোনে যুক্ত হয়ে তার ছেলে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির) উপস্থিত সবার কাছে বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল গফুর মারা যান। রোববার সকালে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

পরে গোপালপুর উপজেলার বড়মা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা এবং বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

তৃতীয় জানাজার আগে মোবাইল ফোনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে ছোট মনির মরহুমের জন্য সবার কাছে দোয়া চান। একই সঙ্গে তার বাবার কাছে কারও কোনো দেনা-পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান এবং সেসব পরিশোধের আশ্বাস দেন।

জানাজায় উপস্থিত স্থানীয় বাসিন্দা মাওলানা আনোয়ার হোসেন বলেন, মোবাইল ফোনে যুক্ত হয়ে ছোট মনির তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন এবং সম্ভাব্য দেনা-পাওনার বিষয়টি জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, আত্মগোপনে থাকা তানভীর হাসানের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .