Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

Advertisement

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম

অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

Advertisement

যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জেরিন খাতুন উপজেলার সরদারপাড়া এলাকার জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহারের একমাত্র মেয়ে। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জেরিনের বাবা জসিম উদ্দিন সরদার বলেন, রোববার রাতের খাবার খেয়ে জেরিন ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় একটি সাপ তাকে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। সকালে তাকে সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ির চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। 

বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সাপের কামড়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম