Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্যার পানিতে বসতবাড়ি ভেঙে যাওয়ায় ত্রাণের আশায় ঘুরছেন রাস্তায়

Advertisement

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

বন্যার পানিতে বসতবাড়ি ভেঙে যাওয়ায় ত্রাণের আশায় ঘুরছেন রাস্তায়

Advertisement

চট্টগ্রামের বাঁশখালীতে গত এক সপ্তাহের  ভারি বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে প্রতিবন্ধী জাহিদের বসতবাড়ি  ভেসে নিয়ে যাওয়ায় তিনি এখন ত্রাণের আশায় রাস্তায় রাস্তায় ঘুরছেন। সোমবার বিকালে বাহারছাড়া ইউনিয়নের মধ্যম ইলশা এলাকায় রাস্তায় দেখা হয় ওই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে প্রতিবন্ধী জাহিদুল ইসলামের (৪৫) সঙ্গে।

বন্যার বিষয়ে প্রতিবন্ধী জাহিদ জানান, ভিক্ষা করে  তিল তিল করে ছোট্ট একটা বাঁশের বেড়ার বাড়িতে কোনোরকম  দুই সন্তান ও স্ত্রীসহ থাকতেন তিনি। হঠাৎ করে বন্যায় শুক্রবার রাতে পানির স্রোতে ভেঙে যায় তার পুরোনো বাঁশের বেড়ার বাড়িটি। বর্তমানে তার স্ত্রী ও ছেলেমেয়েসহ তারা থাকেন আশ্রয় কেন্দ্রে। 

তিনি আরও জানান, গত এক সপ্তাহে ত্রাণ  হিসেবে পেয়েছেন  দুই পেকেট বিস্কুট, কিছু মুড়ি, বিশুদ্ধ পানি ও কিছু খাবার স্যালাইন। 

জাহিদ অভিযোগ করেন, ত্রাণবাহী গাড়ি এলেও তিনি প্রতিবন্ধী হওয়ার কারণে স্থানীয়দের ধাক্কাধাক্কিতে কোনো ধরনের ত্রাণের প্যাকেট নিতে পারেননি। তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, বন্যায় ভেসে নিয়ে যাওয়া বসতবাড়িটি যেন পুনরায় নির্মাণ করে দেওয় হয়। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম