Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সুজানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু আটক

Advertisement

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:০১ পিএম

সুজানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু আটক

Advertisement

পাবনার সুজানগরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম বাবুকে (৪৮) আটক করেছে পুলিশ। এ ঘটনার পর তাকে মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন তার অনুসারীরা।

পরে রাতেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কড়া নিরাপত্তায় শফিউল আলম বাবুকে আদালতে পাঠানো হয়।

সোমবার (১৩ জুলাই) সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সন্ধ্যার দিকে উপজেলা গেটসংলগ্ন একটি দোকান থেকে তাকে আটক করা হয়। আটক শফিউল আলম বাবু সুজানগর পৌরসভার চর মানিকদীর এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, আমরা নিজেরাই মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছি। কেউ যদি মাদকের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে আমরা পুলিশকে সহযোগিতা করব। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায় যুবদল নেবে না।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মাদক সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগে শফিউল আলম বাবুকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডোপ টেস্ট শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম