Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্যার পানিতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

Advertisement

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম

বন্যার পানিতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

Advertisement

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি ধানখেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বন্যার পানিতে ভেসে এসে লাশটি সেখানে আটকে ছিল।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এওঁচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেওদীঘি বাজারের পশ্চিম পাশে, ভূমি অফিস সংলগ্ন দক্ষিণ পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিন জানান, বিকালের দিকে স্থানীয়রা ভূমি অফিসের দক্ষিণ পাশের বিলে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি সাতকানিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, কয়েকদিন পানিতে ডুবে থাকায় লাশ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করেন। দীর্ঘ সময় পানিতে থাকায় লাশে পচন ধরেছে এবং শরীরে পোকা আক্রমণ করেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করা গেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম