Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

এক পাঙাশ মাছের দাম ৩৩ হাজার টাকা

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম

এক পাঙাশ মাছের দাম ৩৩ হাজার টাকা

এক পাঙাশের মাছের দাম ৩৩ হাজার টাকা। ছবি: সংগৃহীত

Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে নিরাঞ্জন হালদারের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। মাছটি ৩৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরের দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরীঘাটের কলাবাগান এলাকায় মাছটি ধরা পড়ে।

মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে নিরাঞ্জন বলেন, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে কয়েকজন মিলে নৌকা নিয়ে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে  বসে থাকি। এতে কোনো মাছ ধরা পড়েনি। পরে মঙ্গলবার ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে দেখি বিশাল একটি পাঙাশ মাছ জালে আটকে আছে। পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি মোট ৩২ হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নেন।

এ বিষয়ে দৌলতদিয়ার ব্যবসায়ী চান্দু মোল্লা যুগান্তরকে বলেন, মঙ্গলবার ভোরের দিকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৩২ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মোট ৩৩ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি। তবে এমন বড়  মাছ নদীতে এখন খুব একটা পাওয়া যায় না। মাছটি দেখতে অনেক মানুষ আমার দোকানে ভিড় জমিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম