আলোচনা সভায় ইউএনও
জুলাই আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জুলাইয়ে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে দোয়া ও আলোচনা সভা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে এ অনুষ্ঠান হয়।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামের সভাপতিত্বে বক্তারা বলেন, জুলাই আমাদের জাতীয় দিবস, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদানের কথা। জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে আমাদের সবাইকে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে এ আন্দোলনের প্রকৃত ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়া প্রয়োজন, যাতে তারা দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
এ সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন বক্তারা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই দিবস উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর সালাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম, খাদ্য কর্মকর্তা হাফসা হাই, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
