Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঁশখালীতে বন্যার্তদের চিকিৎসা সেবা ও খাবার বিতরণ

Advertisement

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম

বাঁশখালীতে বন্যার্তদের চিকিৎসা সেবা ও খাবার বিতরণ

বাঁশখালীতে বন্যার্তদের চিকিৎসা সেবা ও খাবার বিতরণ। ছবি: সংগৃহীত

Advertisement

বাঁশখালীর সরল ইউনিয়ন বাজারের পাশে আশ্রয়ন কেন্দ্র ও সরল আনোয়ারুল মাদ্রাসায় সহস্রাধিক বন্যার্তকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক বাত-ব্যথা, স্পোর্টস ইনজুরি, হৃদরোগ, মেডিসিন, ডায়বেটিস, পেটের পীড়া, চর্ম রোগ, জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আক্রান্ত রুগীদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ফার্মাসিস্টদের মাধ্যমে তাতক্ষণিক ওষুধ প্রদান ও প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ এবং ৫০ অনূর্ধ্ব নারীদের জন্য সেনেটারি উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে চট্রগ্রাম মেট্রোপলিটন ড্যাবের সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দিন চিকিৎসা সেবায় অংশ নিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, হঠাৎ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লাখো মানুষ, যারা ভীষণ কষ্টকর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো জরুরি। ফাউন্ডেশনের পক্ষে দলিলুর রহমান সংগঠনের জনহিতকর কাজ অব্যাহত রেখে বঞ্চিত জনমানুষের পাশে প্রত্যয় ব্যক্ত করেন।  

অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডা. শাকিল আরিফ চৌধুরী, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, চট্রগ্রাম ইউএসটিসি মেডিকেল কলেজের ডা. রুবেল সাদাত চৌধুরী, ডা. গিয়াস উদ্দিন নয়ন, ডা. হাবিবুল করিম তানিম, ডা. আব্বাস, ডা. তাওসিফ মাহমুদ ও ডা. আল মোহাম্মদ মারুফ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বাঁশখালীতে মীর শাহে আলম জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার আ.লীগ নেতা

দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার আ.লীগ নেতা

বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে ঢাবি অ্যালামনাই চট্টগ্রামের মানবিক উদ্যোগ

বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে ঢাবি অ্যালামনাই চট্টগ্রামের মানবিক উদ্যোগ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

বাঁশখালীতে বন্যায় ২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঁশখালীতে বন্যায় ২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম