Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

হিলিতে কেজিপ্রতি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা

Advertisement

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম

হিলিতে কেজিপ্রতি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা

হঠাৎ দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

Advertisement

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সরেজমিনে দেখা গেছে, কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বর্তমানে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৩০ টাকা। হঠাৎ দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 

বিক্রেতাদের দাবি, দেশের বাজারে পেঁয়াজের সংকট দেখা দেওয়ায় দাম বেড়েছে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কমে আসবে বলে মনে করছেন তারা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, গত কয়েক মাস ধরে হিলির বাজারে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকার মধ্যেই ছিল। হঠাৎ করে কেজিপ্রতি ২০ টাকা বেড়ে গেছে। এতে সাধারণ মানুষকে বাড়তি কষ্ট করতে হচ্ছে। নিয়মিত বাজার মনিটরিং করা প্রয়োজন।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এত দিন দেশি পেঁয়াজই বিক্রি করছি। সম্প্রতি দেশের বিভিন্ন মোকামে দেশি পেঁয়াজের দাম বেড়েছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কমে আসবে। 

হিলি স্থলবন্দরের আমদানিকারক ফেরদৌস রহমান বলেন, দেশের কৃষকদের কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। এজন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা পেঁয়াজ আমদানি করতে পারছেন না। সরকার যদি পেঁয়াজ আমদানির অনুমতি দেয়, তাহলে আমরা দ্রুত আমদানি শুরু করব। এ বিষয়ে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা সব সময় প্রস্তুত রয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম