Logo
Logo
×
   

সারাদেশ

ফটিকছড়িতে ব্যবসায়ীকে হেনস্তায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৪০ পিএম

ফটিকছড়িতে ব্যবসায়ীকে হেনস্তায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা

ফটিকছড়ি উত্তরের ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপনসহ ১১ জনের নামে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী।  

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে মারধর, অপহরণ চেষ্টা, প্রাণনাশের হুমকি, জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং ফেসবুক লাইভে অপদস্ত করার অভিযোগে এ মামলা করা হয়।   

চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন পশ্চিম ভূজপুর এলাকার ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী মো. হাসেম।

মামলার অভিযোগে বলা হয়, হাসেম সম্প্রতি এলাকার একটি রাস্তা সংস্কার এবং অনিয়ম নিয়ে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন। এর জেরে অভিযুক্তরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ১২ জুলাই তার দোকানে গিয়ে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। একপর্যায়ে তাকে কান ধরে উঠবস করায় এবং সেই দৃশ্য ফেসবুক লাইভে প্রচার করে মানহানি করে।  

এ ছাড়া তাদের কয়েকজন জোরপূর্বক নন-জুডিশিয়াল খালি স্ট্যাম্পে বাদীর স্বাক্ষর নেন। ভবিষ্যতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে ওই স্ট্যাম্প ব্যবহার করে মিথ্যা মামলার হুমকি দেন। 

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বলেন, মামলার বিষয়ে আমি কিছুই জানি না। তাই এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম