Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামায়াত অফিসের সামনে টায়ারে আগুন, নেতাদের হত্যার হুমকি

Advertisement

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

জামায়াত অফিসের সামনে টায়ারে আগুন, নেতাদের হত্যার হুমকি

Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিভিন্ন ব্যানারে রাজনৈতিক স্লোগান ও কয়েকজন জামায়াত নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার ১১ নম্বর বড়মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যালয়ের সামনে গভীররাতে গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। পরে সেখানে থাকা বিভিন্ন ব্যানারে হুমকিমূলক ও আপত্তিকর লেখা দেখতে পান স্থানীয়রা।

একটি ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান লেখা রয়েছে।

এছাড়া সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান, যুব জামায়াতের সভাপতি রাকিব চাপরাশি ও সাধারণ সম্পাদক সাইফুলকে উদ্দেশ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা।

মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

পিরোজপুরে কোনো আউয়াল-মালেক তৈরি হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

পিরোজপুরে কোনো আউয়াল-মালেক তৈরি হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম