Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নতুন কুঁড়ি ফুটবলের ফাইনালে রাজশাহী-রংপুর

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:০২ পিএম

নতুন কুঁড়ি ফুটবলের ফাইনালে রাজশাহী-রংপুর

Advertisement

তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন এই আশায় সারা দেশে শুরু হওয়া নতুন কুঁড়ি ফুটবল টুর্নামেন্টের অনুর্ধ্ব-১৪ বালিকাদের দুটি সেমিফাইনাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া পরিদপ্তর আয়োজিত ঢাকার সরকারি শারিরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত দুটি সেমি ফাইনালে প্রতিপক্ষকে পরাজিত করে রাজশাহী ও রংপুর বিভাগ ফাইনালে উঠেছে।

আগামী সোমবার বিকেলে ঢাকার আর্মি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেদিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

শনিবার সকালের প্রথম সেমিফাইনালে রাজশাহী বিভাগ ২-০গোলে খুলনা বিভাগকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে। রাজশাহী বিভাগের পক্ষে ৫৮মিনিটে নাটোরের ভাইরাল কন্যা ১৭নং জার্সি পরিহিত ফারিহা মনি প্রথম গোল করে দলকে এগিয়ে যান। পরে বদলী খেলোয়ার জিন্নাত মেহরুন ৬৪ মিনিটে দ্বিতীয় গোল করে গোল করে দলের বিজয় নিশ্চিত করেন।

অপর খেলায় রংপুর বিভাগের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিসকুর করা ৪১মিনিটের গোলে ময়মনসিংহ বিভাগকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। টি স্পোর্টস খেলা দুটি সরাসরি সম্প্রচার করে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

বাঘায় পৃথক অভিযানে দুই ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা

বাঘায় পৃথক অভিযানে দুই ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম