Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে মারপিটের পর ধর্ষণ

মৃত্যুর আগে যা বলে গেলেন সেই মোর্শেদা

Advertisement

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:৪০ পিএম

মৃত্যুর আগে যা বলে গেলেন সেই মোর্শেদা

অভিযুক্ত আরিফ মিয়া। ফাইল ছবি

Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে (৪০) মারপিটের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের দরানীপাড়া গ্রামে। ধর্ষণের ঘটনাটি হাসপাতালের বেডে শুয়ে মোর্শেদা বেগম স্বজনদের বিস্তারিত তুলে ধরেন। তার দেওয়া স্বীকারোক্তি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তরফপুর ইউনিয়নের দরানীপাড়া গ্রামের সাইদুল ইসলাম এবং একই গ্রামের তোতা মিয়ার ছেলে আরিফ মিয়া মালয়েশিয়া প্রবাসী। আরিফ সম্প্রতি ছুটিতে বাড়ি আসেন। ২২ জুলাই বুধবার রাতে আরিফ সাইদুলের বাড়িতে গিয়ে সাইদুল ইসলামের স্ত্রী মোর্শেদা বেগমকে কুপ্রস্তাব দেয়। এতে মোর্শেদা রাজি না হওয়ায় এক পর্যায় আরিফ তাকে বেধম মারপিট করে। পরে জোরপূর্বক তাকে ধর্ষণ করলে রক্তাক্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে কালিয়াকৈর নানা বাড়ি থেকে বড় ছেলে মাহিম বাড়িতে এসে তার অসুস্থ মাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রেফার করে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এদিকে ধর্ষণের ঘটনাটি হাসপাতালের বেডে শুয়ে মোর্শেদা বেগম স্বজনদের বিস্তারিত তুলে ধরেন। তার দেওয়া স্বীকারোক্তি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওটি ভাইরাল হয়।

এদিকে স্ত্রীকে ধর্ষণের খবর শুনে স্বামী সাইদুল ইসলাম শুক্রবার দেশে আসেন এবং আরিফকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক রয়েছেন। 

শনিবার বিকালে উপজেলার বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মিজানুর রহমান ও উপপরিদর্শক আতাউর রহমান সরজমিন তদন্তে যান। 

বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মোর্শেদার মৃত্যু হয়েছে। মরদেহ বাবার বাড়ি কালিয়াকৈরে নিয়ে গেছেন। তার স্বামী সাইদুল ইসলাম শুক্রবার ছুটিতে বাড়ি এসে আরিফকে অভিযুক্ত করে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

আরও পড়ুন

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম