পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল বিজিবি
Advertisement
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ চারজনের বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) কেতরাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, স্থানীয় সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টার দিকে কেতরাংগা বিওপির নিয়মিত টহলদল শূন্য লাইনের কাছে এক নারী ও তিন শিশুসহ মোট চারজনকে শনাক্ত করে। পরে পরিস্থিতি মূল্যায়ন করে তাদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত করা হয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

-6a661d924d49d.jpg)