Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেপরোয়া গতির ট্রাকচাপায় শ্রমিক ইউনিয়ন নেতাসহ নিহত ২

Advertisement

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম

বেপরোয়া গতির ট্রাকচাপায় শ্রমিক ইউনিয়ন নেতাসহ নিহত ২

Advertisement

বেপরোয়া গতির ট্রাকচাপায় শ্রমিক ইউনিয়ন নেতাসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দিগপাইত কাঁচাবাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিগপাইত পূর্বপাড়া এলাকার মৃত মফিজুর ইসলামের ছেলে আতাউর রহমান ননি ও দিগপাইতের মাটিজানি গ্রামের মৃত চান মিয়ার ছেলে মো. হাফেজ। এর মধ্যে আতাউর রহমান ননি দিগপাইত বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, টাঙ্গাইল থেকে জামালপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাক দিগপাইত কাঁচাবাজারের সামনে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আতাউর রহমান ননি নিহত এবং মো. হাফেজ গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

তিনি জানান, পুলিশ ট্রাকটি আটক করতে সক্ষম হলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম