Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আদালত থেকে ফেরার পথে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

Advertisement

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম

আদালত থেকে ফেরার পথে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা

Advertisement

পারিবারিক একটি মামলার শুনানি শেষে আদালত থেকে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ হারিয়েছেন দুই বোনসহ তিনজন। কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন তারা।

সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর একজন পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক একটি মামলার কাজে দুই বোন কক্সবাজার আদালতে যান। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে রামুর খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা আক্তার ও শাহিনা আক্তারের মৃত্যু হয়। আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় চালকসহ অটোরিকশাটিতে মোট ছয়জন আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান জানান, সন্তানদের কোচিংয়ে নিয়ে যাওয়ার পথে তিনি দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেন। সংঘর্ষের পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের হাসপাতালে পাঠান।

রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম